এমএইচ ফাইন্যান্স (MH Finance)-এ খুব সহজেই আপনি যেকোনো একাউন্ট খুলতে পারবেন। নিচে আমাদের বিভিন্ন সেবার জন্য কী কী ডকুমেন্টস লাগবে তার একটি পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো।
সাধারণ হিসাব (সেভিংস/কারেন্ট)
- হিসাবধারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- হিসাবধারীর জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্টের ফটোকপি।
- নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- নমিনির জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধনের ফটোকপি।
- বর্তমান ঠিকানার প্রমাণস্বরূপ বিদ্যুৎ বা গ্যাস বিলের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
স্টুডেন্ট একাউন্ট
- শিক্ষার্থীর ২ কপি ছবি এবং জন্ম নিবন্ধন বা এনআইডির ফটোকপি।
- শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ আইডি কার্ড বা প্রত্যয়নপত্রের কপি।
- শিক্ষার্থীর বয়স ১৮ বছরের নিচে হলে অভিভাবকের ২ কপি ছবি ও এনআইডি।
- নমিনির (পিতা/মাতা হতে পারেন) ১ কপি ছবি ও এনআইডি।
ডিপিএস (DPS) / এফডিআর (FDR)
- আবেদনকারীর ২ কপি ছবি ও এনআইডির ফটোকপি।
- নমিনির ১ কপি ছবি ও এনআইডির ফটোকপি।
- MH Finance এ পূর্বে সাধারণ হিসাব খোলা থাকলে শুধুমাত্র একাউন্ট নম্বর প্রদান করলেই হবে।
কৃষি / সাধারণ বিনিয়োগ (লোন)
- আবেদনকারীর ২ কপি ছবি এবং এনআইডির ফটোকপি।
- কৃষি জমি বা ব্যবসায়ের বৈধ কাগজপত্র (পরচা/খতিয়ান/ট্রেড লাইসেন্স)।
- স্থানীয় জনপ্রতিনিধি (চেয়ারম্যান/মেম্বার) প্রদত্ত নাগরিকত্ব সনদ।
- একজন যোগ্য জামিনদার (Guarantor) এর ছবি ও এনআইডির ফটোকপি।